
মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবনকে বেছে নিই। মাদক একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে। আসুন আমরা সবাই সচেতন হই, নিজে মাদক থেকে দূরে থাকি এবং অন্যদেরও মাদকমুক্ত জীবন গড়তে উৎসাহিত করি। আমাদের অঙ্গীকার হোক—মাদক নয়, শিক্ষা, মানবতা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে চলব। একটি নিরাপদ, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে সবাই একসঙ্গে সোচ্চার হই।
আমাদের দাবি—কিশোরগঞ্জকে মাদকমুক্ত চাই। কিশোরগঞ্জের প্রতিটি পরিবার, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিটি এলাকা মাদকের অভিশাপ থেকে মুক্ত হোক। আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলি।